যৌনতা নিয়ে বাঙালী বিব্রত থাকে। হয় কুসুম কোমল অসূর্য্যস্পর্শা একটা ভান ধরে থাকে, নয়তো চটিশিল্প রচনা করে। ঢোল ডাগর বাজিয়ে, বাজি পটকা পুড়িয়ে সবাইকে জানিয়ে সাড়ম্বর অনুষ্ঠান করে, ছেলেমেয়েদের একসাথে শুতে পাঠায়, কিন্তু শুতে গিয়ে তারা কি করে, তা নিয়ে আলাপ করতে ভারি আপত্তি। তারা ভান করে, বিয়ের পরে তারা শুধু শুয়ে থাকবে আর বাচ্চা হবে, যৌনতা মানেই অশ্লীল। বিপরীত দিকে আরেকটা অংশের কাছে যৌনতা মানেই যথেচ্ছা আদিরসাত্মক আলোচনা। হয় বোরখা নয়তো বিকিনি, মাঝে যেন কোন পোশাকই থাকতে নেই। তো এসব করতে গিয়ে, বাঙালী যে যৌনতার স্বাভাবিকতাই হারিয়ে ফেলেছে, টেরটিও পায় না। যৌনতা এই ২০১৫'তে এসেও তাই নিষিদ্ধ আলাপ, অপলাপ, প্রলাপ; কিন্তু সংলাপ কখনোই নয়।
আর সংলাপ কি করেই বা হবে, উপযুক্ত শব্দের কত অভাব আমাদের বাংলা ভাষায়, যৌনালোচানার উপযুক্ত শব্দ তো নেই বললেই চলে। Male বা female sex organ এর বাংলা কোন প্রতিশব্দ নেই, শুধু আছে সংস্কৃত থেকে ধার করে আনা তৎসম শিশ্ন, যোনী, কজন জানে শব্দদুটো। Foreplay, masterbation, orgasm মোটা দাগে সংস্কৃত থেকে নিয়ে আসা শৃঙ্গার, স্বমেহন, রাগমোচন দিয়ে চালিয়ে দেয়া হয়, কিন্তু কোন বাংলা নেই। মানলাম, তৎসম তো বাংলাই, কিন্তু এই শব্দগুলো এমনকি ডেফিনিটিভ বাংলাও নয়, এলাবরেটিভ বাংলা তো বহু দূরের কথা। আর, এর পরে এসেই, পাশ কাটিয়ে চলে যাওয়া, নয়তো একান্ত নিজস্ব গন্ডীতে ব্যবহৃত স্ল্যাং (এই স্ল্যাং শব্দটারও উপযুক্ত বাংলা পাওয়া মুশকিল)। গড়পড়তা বাঙালীর যৌনতা নিয়ে জড়তা আর অতি আরক্ষনীয়তা কি করে কাটবে, যদি মন খুলে আলোচনা না করতে পারে? আলোচনা কি করে করবে, যদি উপযুক্ত শব্দ না থাকে? শুধু বন্ধুমহলে স্ল্যাং ব্যাবহার করে সুড়সুড়ি আলোচনা কোনদিন যৌনতাকে স্বাভাবিক ভাবে দেখতে সাহায্য করবে না। অফলাইন বা অনলাইন, বাড়ির ড্রইংরুমে বা খোলা মঞ্চে খোলামেলা আলোচনা চাই। আর তার জন্য চাই, যথোপযুক্ত সর্বজনগ্রাহ্য বোধগম্য বাংলা প্রতিশব্দ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন