বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫

যৌনতা এবং বাঙালী - ২

আজব আমাদের সমস্ত ধর্মতান্ত্রিক সমাজব্যাবস্থা। পারষ্পরিক সম্পর্ক নিয়েও কেউ একমত নয়। সব না এক ঈশ্বর। সেই একক ঈশ্বর হিন্দুদের বলে দিলো, এই শোন, তুতো বোন তুতো ভাই, তোর বোন তোর ভাই, নো বিয়ে। সাউথের দ্রাবিড়রা অবশ্য এত চাপ নেয় নি। খ্রিস্টানদের বললো, ফার্স্ট কাজিন বাদে, বিয়ে, কিন্তু ফার্স্ট কাজিন নট এলাউড। মুসলিমদের বললো, আপন ভাই বোন, সৎ ভাই বোন বাদে সকল তুতো ভাই বোন ফ্রি ফর বিয়ে। বৌদ্ধদের ঈশ্বর লাগেনি, বিয়ে নিয়ে এইসব ল্যাঠা নেই ওদের, কাজিন ফাজিন আসল ফ্যাক্ট নয়। গোটা আব্রাহামিক এবং বৌদ্ধরা আর্য্য হিন্দুদের কাছে ইনসেস্টাস, কারণ এরা ভাই বোন বিয়ে করে, লাগায়। কি অদ্ভুত, পৃথিবীর প্রায় দুই তৃতীয়াংশের কাছে যেই সম্পর্ক স্বাভাবিক, বাকিদের কাছে এবোমিনেশন।


স্বীকার করি বা না করি আমরা প্রায় প্রত্যেকেই অন্তত একবার না একবার তুতো ভাই বোনের প্রতি রোমান্টিক এটাচমেন্ট ফিল করেছি। আমি মুসলিম সমাজে বড় হওয়া, নিজেদের মধ্যে রোমান্স দেখে শিখে বেড়ে উঠেছি। নিজে ফার্স্ট কাজিনের সাথে ইনভলভড ছিলাম।  আজ বন্ধুদের কাছে শুনি, শুধু যদি এই নিষেধটা না থাকতো, তবে হয়তো.......কথা ওখানেই থামে। তো জোর করে রুল তৈরী করে স্বাভাবিক সম্পর্ক নষ্ট করা কেন? 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন